জেনেভায় আদিবাসীদের কথা তুলে না ধরায় ঝাড়্গ্রামের এক সাংসদ ডা উমা সোরেনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ঝাড়খন্ড দিসম পার্টি। রবিবার বিকেলে গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের পান্ডুয়া স্ট্যান্ডে এই প্রদর্শন করা হয়। সড়কের উপর সাইকেল দাড় করিয়ে অবরোধ করেন পার্টির সদস্যরা। এদিন এই অবরোধের নেতৃত্বে ছিলেন জে.ডি.পি-র জেলারেল সেক্রেটারি মোহন হাসদা। এদিন অবরোধ করার পাশাপাশি সাংসদের কুশ পুত্তুলিকা দাহ করা হয়। এবিষয়ে জে.ডি.পি-র জেলারেল সেক্রেটারি মোহন হাসদা জানান, জেনেভায় রাষ্ট্রপুঞ্জের এক সভায় ওই সাংসদ আদিবাসীদের কথা তুলে ধরেননি। তিনি আদিবাসীদের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হন অথচ আদিবাসীদের কথা একেবারেই ভুলে গেছেন তিনি। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করে বলেন তিনি আর আদিবাসী নেতা নন, তিনি এখন তৃণমূলের নেতা।
মালদা